1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে নবম পে-স্কেল বাস্তবায়ন ও মহাসমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

বরিশালে নবম পে-স্কেল বাস্তবায়ন ও মহাসমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭৫ 0 বার সংবাদি দেখেছে
52

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, বরিশাল জেলার উদ্যোগে বৈষম্যহীন নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়, আগামী ৩০ নভেম্বর বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হবে। একই সঙ্গে ৫ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি চাকুরিজীবীদের মহাসমাবেশে অংশগ্রহণের লক্ষ্যে করণীয় ঠিক করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় বরিশাল জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত থেকে দাবি আদায়ের আন্দোলনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ বলেন, বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি। এই দাবি আদায়ে ঐক্য পরিষদ ধারাবাহিক কর্মসূচি পালন করছে এবং ভবিষ্যতেও আন্দোলন চালিয়ে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews