1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে নিউনেস ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রেঞ্জ ডিআইজি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে নিউনেস ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রেঞ্জ ডিআইজি

  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৪০৯ 0 বার সংবাদি দেখেছে

বরিশালের রুপাতলী এলাকার হাউজিং মাঠে নিউনেস ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় হাউজিং মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ। এসময় তাকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন স্কুলটির কর্তৃপক্ষ।

প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বগুণ অর্জন করতে পারে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, স্কুলটির চেয়ারম্যান ড. মুহিবুল্লাহ শাহিন, বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আতিকুল্লাহ।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সেক্রেটারি আব্দুল আলিমসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews