1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল গ্রামার স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

বরিশাল গ্রামার স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক
নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশাল গ্রামার স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলী হাউজিং এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির মিলনায়তনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেজর (অবঃ) আদনান নবীন, চীফ প্যাট্রন ইঞ্জি. মো. তাহসিন আলী, পরিচালক আলী রেজা ও মো: আবু তালেব মিয়া সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা ও প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতা তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন একজন অভিভাবক প্রতিনিধি । তিনি বলেন, বরিশাল গ্রামার স্কুল অ্যান্ড কলেজ শুরু থেকেই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও শৃঙ্খলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। সন্তানদের নৈতিক ও আধুনিক শিক্ষা একসাথে দেওয়ার যে প্রচেষ্টা প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। মিলাদ মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews