1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল-পটুয়াখালীসহ ৫ অঞ্চলে ভারি বর্ষণ ও ঝড়ের আভাস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশাল-পটুয়াখালীসহ ৫ অঞ্চলে ভারি বর্ষণ ও ঝড়ের আভাস

  • প্রকাশিত : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতিতে বরিশাল, পটুয়াখালীসহ দেশের ৫ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যেই তীব্র ঝড় বয়ে যেতে পারে। এ সময় ভারি বর্ষণের আশঙ্কাও করছে আবহাওয়া অফিস। বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে— বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ২৬ সেপ্টেম্বর দেওয়া অপর এক বার্তায় আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী দুই দিনের মধ্যে উত্তর আন্দামান সাগর এবং তার কাছাকাছি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এর প্রভাবে রাজশাহী, রংপুর এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়; ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews