1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল বাস মালিক সমিতির সাবেক সভাপতি গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

বরিশাল বাস মালিক সমিতির সাবেক সভাপতি গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল-পটুয়াখালী মিনিবাস (রূপাতলী) মালিক সমিতির সাবেক সভাপতি কাওসার হোসেন শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রূপাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কাওসার হোসেন শিপন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাবিদক আবদুল্লাহর অনুসারী হিসেবে রাজনীতি করতেন। আওয়ামী লীগের টানা ১৭ বছর ক্ষমতার আমলে তিনি এক টানা বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির প্রথমে সাধারণ সম্পাদক ও পরে সভাপতির দায়িত্ব পালন করেন।

ক্ষমতার আমলে নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেন তিনি। সমিতির মালিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার পাশাপাশি ওই সময় তার বিরুদ্ধে সমিতিতে অর্থ তছরুপের একাধিক অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শুধু ক্ষমতার প্রভাবে টিকে যান তিনি।

অন্যদিকে, জুলাই অভ্যুত্থানের সময় তার নেতৃত্বে আন্দোলনরত শিক্ষার্থী এবং বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ‘কাওসার হোসেন শিপন রাজনৈতিক দুটি মামলার এজাহারভুক্ত আসামি। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews