1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল মহানগর বিএনপি/ স্ব-স্ব পদে পুনর্বহাল ফিরোজ ও সেলিনাকে সংবর্ধনা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ  নির্বাচনের ফল প্রকাশে বিলম্ব হলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে: তারেক রহমান বরিশালে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগে আটক ১ বরিশাল জেলায় দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৬.৭ শতাংশ ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ৯০ বছরের বৃদ্ধা আনোয়ারা নির্বাচনে ধানের শীষের বিজয় ‘সুনিশ্চিত’: বিএনপি আজকে নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর নিজ আসনে ভোটার নন হাতপাখার প্রার্থী আবুল খায়ের নির্বাচনে নারীদের নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: জাতিসংঘ

বরিশাল মহানগর বিএনপি/ স্ব-স্ব পদে পুনর্বহাল ফিরোজ ও সেলিনাকে সংবর্ধনা

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ 0 বার সংবাদি দেখেছে
72

নিজস্ব প্রতিবেদক

বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফিরোজ আহম্মেদ এবং বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য ও ২৪ নং ওয়ার্ড মহিলা দলের সাবেক সভানেত্রী সেলিনা বেগমকে বরিশাল মহানগর বিএনপিতে পুনর্বহাল করায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ২৪ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের হাতে বিএনপির প্রতীক ধানের শীষ উপহার তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো: মোশাররফ হোসেন সান্টু। এতে আরও উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুলতান মীরা, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, ওয়ার্ড বিএনপির কর্মী সুমন হোসেন, আরিফ, তারিফ, সৌরভ, কিসলু, মিন্টু হাওলাদার, বিশিষ্ট শিল্পপতি রাইভিউল কবির স্বপন, বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেদোয়ান খান রাকিব, ওয়ার্ডের সাবেক যুবদলের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের পুনর্বহালের মাধ্যমে মহানগর বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তাঁরা আগামী দিনে দলের সকল কর্মসূচি ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সদর-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মো: মজিবর রহমান সরোয়ারকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews