1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল সদর-৫ আসনে ধানের শীষের পক্ষে ১২ নং ওয়ার্ড বিএনপির প্রচারণা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

বরিশাল সদর-৫ আসনে ধানের শীষের পক্ষে ১২ নং ওয়ার্ড বিএনপির প্রচারণা

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৪২ 0 বার সংবাদি দেখেছে
60

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সদর-৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে বরিশাল নগরীর ১২ নং ওয়ার্ডে ব্যাপক প্রচারণা চালিয়েছে ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রচারণাকালে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয় এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে থাকার আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড বিএনপির নেতা মতিন তালুকদার, রিপন, দেলোয়ার হোসেন, মামুন ডন ও সাঈদ। এছাড়াও জেলা যুবদল নেতা শফিক এবং মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রেজাউল করিম শাকিলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন।

নেতারা বলেন, অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তাঁকে বিজয়ী করতে ধানের শীষের পক্ষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews