
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, বরিশাল জেলার উদ্যোগে বৈষম্যহীন নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে গতকাল রোববার (৩০ নভেম্বর) বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়। একই সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে আগামী ৫ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি চাকুরিজীবীদের মহাসমাবেশ সফলে অংশগ্রহণের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি। এই দাবি আদায়ে ঐক্য পরিষদ ধারাবাহিক কর্মসূচি পালন করছে এবং ভবিষ্যতেও আন্দোলন চালিয়ে যাবে।