1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাউফলে চাঁদা দাবি করে দোকানে তালা ও প্রাণ নাশের হুমকি, থানায় অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাউফলে চাঁদা দাবি করে দোকানে তালা ও প্রাণ নাশের হুমকি, থানায় অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ 0 বার সংবাদি দেখেছে

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফলে ৩লাখ টাকা চাঁদা দাবি করে এক ব্যবসায়ীর দোকানে তালা দেওয়া ও প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সৈয়দ মো. সোহাগ নামে এক যুবদল কর্মীর বিরুদ্ধে।
এ ঘটনায় বৃহস্পতিবার বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
ওই ব্যবসায়ীর নাম মো. নাইম হোসেন (৩০)। তিনি উপজেলার পূর্ব কালাইয়া গ্রামের মো. বাবলু চৌকিদারের ছেলে। শৌলা তারের পোল বাজারে তাঁর কিটনাশকের দোকান ও ট্রলি গাড়ির ব্যবসা রয়েছে।

অভিযুক্ত সৈয়দ মো. সোহাগ লঞ্চঘাট এলাকার আবদুস সালামের ছেলে। সে কালাইয়া ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী। আওয়ামীলীগ সরকার পতনের আগে যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে মাদক সেবন ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। ২০২৩ সালে ১কেজি ৩শ গ্রাম গাঁজা সহ পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা তারের পোল বাজারে নাইমের কিটনাশকন ও ট্রলি গাড়ির ব্যবসা রয়েছে। পাশাপাশি মৌসুমে তরমুজ আবাদ করেন। গত তরমুজ মৌসুমের পর থেকে তাঁর কাছে কাছে ৩লাখ টাকা দাবি করেন যুবদল কর্মী সোহাগ। দাবিকৃত চাঁদার টাকা টাকা না দেওয়ায় ২০দিন আগে দলবল নিয়ে নাইমের কিটনাশকের দোকানে তালা দেয় সোহাগ। পরে নাইম স্থানীয় লোকজন নিয়ে তালা ভেঙে ব্যবসা প্রতিষ্ঠান সচল করেন। এতে ক্ষিপ্ত হয়ে যায় ওই যুবদল কর্মী। পরে কয়েক দফায় নাইম ও তার বাবার কাছে চাঁদার টাকা দাবি করেন। সবশেষ গত মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর) ব্যবসায়ী নাইমের কাছে চাঁদা দাবি করে অকথ্যভাষায় গালিগালজ ও প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগী ব্যবসায়ী নাইম বলেন, কিটনাশক ব্যবসার পাশাপাশি ট্রলি গাড়ি দিয়ে হালচাষ ও তরমুজের মৌসুমে তরমুজ পরিবহন করেছি। তখন থেকেই তরমুজ প্রতি ১ টাকা করে চাঁদা দাবি করে আসছেন সোহাগ। টাকা না দেওয়ায় প্রায় ২০দিন আগে প্রকাশ্য আমার দোকানে তালা লাগিয়ে দেয়। তারপরেও চাঁদার টাকা না দেওয়ায় গত মঙ্গলবার আমাকে প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগী ব্যবসায়ীর বাবা মো. বাবুল চৌকিদার বলেন,‘ কয়েকদিন আগে তারের পোল বাজারের তেল ব্যবসায়ী হাসানের দোকানে আমাকে ডেকে নিয়ে যায় সোহাগ।সেখানে বসে আমার ছেলে টাকা দেয় না বলে অভিযোগ। কিসের টাকা জানতে চাইলে বলেন- আমার ছেলে ট্রলিগাড়ি চালায়, তরমুজ পরিবহন করে এবং বাজারে ব্যবসা করে এজন্য তাকে (সোহাগ) টাকা দিতে হবে। তখন আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে চলে আসি। পরে আমাকে পুনরায় ফোন করে চাঁদা দাবি করে এবং হুমকি দামকি দেয়।

চাঁদা দাবির অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবদল কর্মী সৈয়দ মো. সোহাগ বলেন, গতবছর পতেঙ্গার (তরমুজ) সময় আমার এক ভায়রার ৩৫ একর জমির পতেঙ্গা নামাইছে (পরিবহন)। ওর (ব্যবসায়ী নাইম) গাড়ি দিয়াই নামাইছে। কথা ছিল প্রতি পিস পতেঙ্গায় আমারে ১টাকা করে দিবে, কিন্তু সেই টাকা দেয়নি। তা নিয়ে জামেলা চলে।

তবে দোকানঘরে তালা মারা ও হুমকির কথা অস্বীকার করেছেন সোহাগ।

থানায় লিখিত অভিযোগের প্রাথমিক তদন্ত কর্মকর্তা ও উপ- পরিদর্শক (এস আই) মো. মফিজুল ইসলাম বলেন,’ ব্যস্ততার কারণে ঘটনাস্থলে যেতে পারিনি। কাল সরেজমিন তদন্তে যাব এবং তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews