1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাজারের ব্যাগে মিলল পেট্রোল বোমা ও ককটেল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাজারের ব্যাগে মিলল পেট্রোল বোমা ও ককটেল

  • প্রকাশিত : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৪৫৩ 0 বার সংবাদি দেখেছে
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি // ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভা এলাকা থেকে পাঁচটি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার করেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ।

গতকাল রোববার রাত সাড়ে ১১টায় খবর পেয়ে পৌরসভার বৈঠাপাড়া সড়কের পাশের একটি জমিতে পরিত্যক্ত অবস্থায় বাজারের ব্যাগে রাখা বোমাগুলো উদ্ধার করে পুলিশ।

থানা পুলিশ জানিয়েছে, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবুল আক্তার হরিণাকুণ্ডু বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তার পাশে জমিতে বোমা বোঝাই বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) মহাসিন পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে আছেন। পরে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের ব্যাগে রাখা বোমাগুলো উদ্ধার করেন।

এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এক বা একাধিক ব্যক্তি, জান, মাল ও সম্পদের ক্ষতি করতে বোমাগুলো পরিত্যক্ত জমিতে রেখেছিল। সন্ত্রাসী ঘটনা ঘটানোর আগেই পুলিশ বোমাগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিম তদন্ত শুরু করা হয়েছে। উদ্ধার করা বোমাগুলো থানায় নিরাপদে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews