1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাসচাপায় একই পরিবারের ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাসচাপায় একই পরিবারের ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৫৫৫ 0 বার সংবাদি দেখেছে
ঠাকুরগাঁও প্রতিনিধি // ঠাকুরগাঁওয়ে একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

রোববার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— হাফিজা বেগম, তার স্বামী মাসুদ রানা ও ১৪ বছরের মেয়ে সিমি। তারা সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিপুর কলেজপাড়া এলাকার বাসিন্দা।

ওসি কামাল হোসেন জানান, সকালে মেয়েকে মাদ্রাসায় রাখতে একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন তারা। বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মা মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা ও মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে এক ঘণ্টার ব্যবধানে তারাও মারা যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews