1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাস চালকের ‘হার্ট অ্যাটাক’ দুর্ঘটনায় ৯ প্রাণহানি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

বাস চালকের ‘হার্ট অ্যাটাক’ দুর্ঘটনায় ৯ প্রাণহানি

  • প্রকাশিত : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৪৫০ 0 বার সংবাদি দেখেছে

বর্ষশেষের দিন শনিবার ভোর রাত চারটার দিকে নাভসারির আহমেদাবাদ-মুম্বাই হাইওয়েতে এই দর্ঘটনায় গুরুতর আহত হন আরও ২৮ জন।

টাইমস অব ইন্ডিয়া বলেছে, সুরাটে প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসব থেকে পুণ্যার্থীদের নিয়ে ওই বাসটি ভালসাদে ফিরছিল। জাতীয় সড়কের ওপর আচমকাই হৃদরোগে আক্রান্ত হন বাসের চালক।

এরপরই নিয়ন্ত্রণ হারানো বাসটি এসইউভি গাড়িকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান আটজন। বাসের চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আহত বাস যাত্রীদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সুরাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে এক টুইটে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই দুর্ঘটনা হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। সৃষ্টিকর্তা তাদের এই শোক সইবার শক্তি দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews