1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিদ্যুতের খুঁটি পড়ে ২ শিক্ষার্থী আহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিদ্যুতের খুঁটি পড়ে ২ শিক্ষার্থী আহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৪২০ 0 বার সংবাদি দেখেছে
রংপুর প্রতিনিধি // ট্রাকের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি গায়ে পড়ে সানভির ও তারিফ নামে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাজহাট থানার ওসি নাজমুল কাদির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত সানভির ও তারিফকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ট্রাকসহ চালক ও তার সহযোগীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। ক্যাম্পাসের সামনে দ্রুতগতির যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ এবং আটকদের শাস্তির দাবিতে বিক্ষোভও করে তারা।

এবিষয়ে ওসি নাজমুল বলেন, নগরীর লালবাগ এলাকা থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অতিক্রম করার সময় একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় খুঁটিটি ভেঙে পাশ দিয়ে যাওয়া দুই শিক্ষার্থীর গায়ের উপর গিয়ে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ট্রাকের চালক এনামুল এবং তার সহকারী আলামিন পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাননি তারা। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, আমরা প্রক্টোরিয়াল বডি পুলিশের সঙ্গে কথা বলছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ক্যাম্পাসের পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews