1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে এ তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে।  বুধবার (১৮ নভেম্বর) ওয়ার্ড কার্যালয়ে এ-নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ফিরোজ আহমেদ, সংরক্ষিত (২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ড) নারী কাউন্সিলর মোসা. সেলিনা বেগম, ওয়ার্ড সচিব এস এম জাকির, ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন এবং ২৪ নং ওয়ার্ড মহিলাদলের সভাপতি নাইমা সুলতানাসহ তথ্য সংগ্রহে মনোনীত সুপারভাইজার ও সংগ্রহকারী সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা, সঠিক তথ্য যাচাই-বাছাই ও সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া তথ্য সংগ্রহ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে সভায় আলোচনা করা হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews