1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় মেঘনা নদী থেকে বালু উত্তোলন, আটক ১৬ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ভোলায় মেঘনা নদী থেকে বালু উত্তোলন, আটক ১৬

  • প্রকাশিত : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৪৪০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক //  ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও দুটি বলগেটসহ ১৬ জনকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার দুপুরের দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের মেঘনা নদীতে থেকে ড্রেজার ও বলগেটসহ তাদের আটক করা হয়। আটকরা সবাই লক্ষ্মীপুর ও যশোর জেলার বাসিন্দা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এসময় ভোলার ইলিশার মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বলগেটে ভর্তি করার সময় একটি ড্রেজার ও দুটি বলগেটসহ জড়িত ১৬ জনকে আটক করা হয়।

জব্দ করা ড্রেজার, বলগেট ও আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews