1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৯৩ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // সিরাজগঞ্জে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনসুর মোল্লাকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মনসুর মোল্লা শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও চর বেলতৈল গ্রামের মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সকালে মাদরাসা ছাত্রীর বাবা মনসুর মোল্লার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ একটি মামলা করেন। মামলা রুজু হওয়ার ৩ ঘণ্টার মধ্যে রেশমবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৪ আগস্ট মনসুর মোল্লা তার প্রতিবেশির মেয়েকে একটি খালি ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে মনসুর মোল্লাকে তাৎক্ষণিক উৎসুক জনতা মারধর করে। এরপর অবস্থা বেগতিক দেখে মনসুর মোল্লা কৌশলে পালিয়ে চলে যান।

ভুক্তভোগীর বাবা বলেন, সঠিক বিচারের জন্য সকালে থানায় মামলা করেছি। পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

স্থানীয় ইউপি সদস্য মানিক হোসেন সাংবাদিকদের বলেন, এ বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেছিল মনসুর মোল্লা কিন্তু সমাধান হয়নি। শুনেছি থানায় মামলার পর তাকে গ্রেফতার করেছে।

শাহজাদপুর থানার ডিউটি কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর মনসুর মোল্লাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews