1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেক্সিকো বারে বন্দুক হামলা, নিহত ৯ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

মেক্সিকো বারে বন্দুক হামলা, নিহত ৯

  • প্রকাশিত : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৪৮৫ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যতে একটি বারে একটি বন্দুকধারীর গুলিতে নয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ।

বৃহস্পতিবার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, একটি সশস্ত্র দল বুধবার রাত ৯টার দিকে গুয়ানাজুয়াতোর অ্যাপাসিও এল আল্টো শহরে বারে আসে এবং ভিতরে থাকা অতিথীদের ওপর গুলি চালায়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বুধবারের বন্দুকহামলায় পাঁচজন পুরুষ ও চারজন নারী নিহত হয়েছেন এবং আরও দুইজন নারী আহত হয়েছেন। আহত নারীদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, হামলাকারীদের এখনও শনাক্ত করা যায়নি। তবে একটি অপরাধী গোষ্ঠীর ইঙ্গিত করে এমন যে দুটি পোস্টার ঘটনাস্থলে রেখে গেছে হামলাকারীরা। মেক্সিকোতে, কার্টেলগুলি প্রায়শই অন্যান্য গোষ্ঠী বা কর্তৃপক্ষের জন্য হত্যার পরে বার্তা দেয়।

গুয়ানাজুয়াতো, একটি শিল্প কেন্দ্র, সাম্প্রতিক বছরগুলিতে মাদক কারবারিদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ক্রমেই বেড়েছে। গত মাসে, ইরাপুয়াতো শহরের একটি বারে ১২ জন নিহত হয়েছিলো এবং সেপ্টেম্বরেও একটি বন্দুকহামলায় ১০ জন নিহত হয়েছিলো।

সূত্র: রয়টার্স

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews