1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি মডেল থানার সাঁড়াশি অভিযান ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আগৈলঝাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন এমপি  আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ উদ্বোধন মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আশঙ্কাজনক বাবা ভোলায় ১১২ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড় সিটিস্ক্যান মেশিনে ঘুম: শেবাচিমের সেই টেকনিশিয়ানের দায়িত্ব স্থগিত কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক তুরস্ককে হারিয়ে ঘুরে দাঁড়াল ইতালি ইচ্ছে পূরণ হলো না পরীমণির

মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী

  • প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৪৯ 0 বার সংবাদি দেখেছে

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিজের শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক মা। দেশটির ফুটবলার হেক্টর বেলো এবং স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

 

ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে হেক্টর বেলো জানান, তার ‘অমূল্য ভালোবাসা’ আন্দ্রেয়া মৃত্যুর মুখে দাঁড়িয়েও তাদের শিশু কন্যাকে রক্ষা করেছেন।

 

তিনি লেখেন, আমি আমাদের মেয়েকে একদিন বলব কীভাবে তুমি তাকে বাঁচিয়েছিলে। কীভাবে নিজের জীবন দিয়ে তাকে আগলে রেখেছিলে। শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি তাকে ছাড়নি।

 

রাজধানী কারাকাসের কাছে আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জন নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ৪১ হাজারের বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনো তল্লাশি অভিযান চলছে।

 

বেলো আরও জানান, তিনি কারাকাসে গিয়ে হাসপাতালে ভর্তি থাকা তার মেয়ের সঙ্গে দেখা করেছেন।

 

এক পোস্টে তিনি লেখেন, আমার মেয়ে ও তার খালা ভালো আছে। আজ তাদের হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। এই অসহনীয় সময়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

 

আরেকটি পোস্টে তিনি বলেন, আমি কীভাবে মেয়েকে বোঝাব যে তাকে বাঁচাতে গিয়ে তার মা নিজের জীবন দিয়েছে? আর আমি সেখানে ছিলাম না কিছুই করতে। আমাকে শক্তি দাও।

 

স্থানীয় ফুটবলভিত্তিক সংগঠন কুমানা দে কাম্পেওনেসও আন্দ্রেয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা জানায়, ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ফুটবলার হেক্টর বেলোর সঙ্গীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের কন্যা শিশু অলৌকিকভাবে বেঁচে গেছে।

 

যুক্তরাষ্ট্রভিত্তিক স্প্যানিশ ভাষার সংবাদমাধ্যম ইউনিভিশনও একই তথ্য প্রকাশ করেছে।

 

ভেনেজুয়েলার ফুটবল ফেডারেশন (এফভিএফ) জানিয়েছে, ভূমিকম্পে দুই ফুটবলারেরও মৃত্যু হয়েছে।

 

কারাকাস ফুটবল ক্লাব জানিয়েছে, তাদের অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় রাজান সিজা পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাড়িতে নিহত হয়েছেন। ক্লাবটি বলেছে, তার হাসি, নিষ্ঠা ও বন্ধুত্ব আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

 

এছাড়া ক্লাব স্পোর্ট সান আগুস্তিন জানিয়েছে, ফুটবলার ভিক্টর পালাসিওসের মৃত্যু তাদের একাডেমির জন্য অপূরণীয় ক্ষতি। এফভিএফ জানায়, তিনি মারিতিমো দে লা গুইরা ক্লাবেও খেলেছেন।

 

অন্যদিকে সাবেক মিস ভেনেজুয়েলা গিসেল রেয়েস জানান, ভূমিকম্পে লা গুইরায় তার মায়ের ভবন পুরোপুরি ধসে পড়ে। পরে হৃদ্‌রোগে তার মৃত্যু হয় বলে জানান তিনি। তার দেখাশোনার দায়িত্বে থাকা নার্স জীবিত উদ্ধার হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews