1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জে স্বাধীনতা দিবসে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের মধ্যে ঈদ উপহার বিতরণ! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে স্বাধীনতা দিবসে জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের মধ্যে ঈদ উপহার বিতরণ!

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৩৪ 0 বার সংবাদি দেখেছে
29

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
মহান স্বাধীনতা দিবসে জুলাই আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের মধ্যে আসন্ন ঈদ উল ফিতর এর উপহার সামগ্রী বিতরণ করেছেন মেহেন্দিগঞ্জ মানব কল্যান স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উত্তর উলানিয়া ইউনিয়নের হাসানপুর গ্রামের চাদ তারা জামে মসজিদের সামনে সংগঠনের কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মামুন হাসানের সার্বিক ব্যবস্থাপনায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্বজনসহ স্থানীয় ২শতাধিক মানুষের মধ্যে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মামুন হাসান,
ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম বিনু, সভাপতি কবির হোসেন রাজু, সহ-সভাপতি আরিফ হোসেন মোল্লা,
ত্রাণ বিষয়ক সম্পাদক খলিল রানা, প্রচার সম্পাদক মুরাদ খান মুহিদ, আরও উপস্থিত ছিলেন মিরাজ হোসেন
সভাপতি দক্ষিণ বালিয়া যুব কল্যাণ সংঘ এবং জাবেদ খান, মিজারুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য এই সংগঠনটি মানব কল্যানে একের পর এক সেবামূলক কাজ করে যাচ্ছেন। এই স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিনিয়ত সেবামূলক কার্যক্রম চালান। কোথাও অসহায় মানুষের খোঁজ পেলেই ছুটে যান। কার কী সমস্যা জেনে নিয়ে উপযুক্ত সহায়তার হাত বাড়িয়ে দেন। দেওয়া হচ্ছে চিকিৎসা খরচ, পড়াশোনার খরচ, শীতবস্ত্র, অসচ্ছল পরিবারের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা এবং মসজিদ মাদ্রাসায় অনুদান সহ ৭টি কোরআন শিক্ষার মক্তব পরিচালনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews