1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজাপুরে এতিম কিশোরীকে গণধর্ষণ, থানায় মামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রাজাপুরে এতিম কিশোরীকে গণধর্ষণ, থানায় মামলা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৫ 0 বার সংবাদি দেখেছে

ঝালকাঠির রাজাপুরে ১৪ বছরের এক এতিম কিশোরীকে গণধর্ষণের অভিযোগে তার প্রেমিক রবিউল হাওলাদারসহ তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে কিশোরীর নানী বাদী হয়ে রাজাপুর থানায় এ মামলা দায়ের করেন। পুলিশ কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।

মামলা সূত্রে জানা যায়, কিশোরীর নানী গত দুই বছর যাবৎ রাজাপুরের সমবায় এলাকায় আশ্রায়নের একটি ঘর পেয়ে বসবাস করে আসছে। তিনি অসুস্থ থাকার কারণে তার মেয়ের ঘরের নাতনি এক সপ্তাহ আগে তার কাছে বেড়াতে আসে। গত ৯ সেপ্টেম্বর কিশোরীকে তার নানীর ঘর থেকে স্থানীয় রবিউল নামে এক পিকআপ চালক কিশোরীকে ডেকে তার পিক আপে তুলে নিয়ে গিয়ে পর্যায়ত্রুমে ধর্ষণ শেষে রাত ৩টার দিকে সমবায় এলাকায় তার নানীর আশ্রয়নের ঘরে পৌছে দিয়ে যায়। এ সময় ওই স্থানে রাত্রীকালীন পাহাড়ায় থাকা মিরাজ প্যাদা এবং রিপন সিকদার এ ঘটনা দেখতে পায়। পরে এ ঘটনাকে জিম্মি করে মিরাজ এবং রিপন পালাক্রমে কিশোরীকে ধর্ষণ করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কিশোরীকে গণধর্ষণের ঘটনায় তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং আসামীদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews