1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লুট হওয়া অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

লুট হওয়া অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ 0 বার সংবাদি দেখেছে

গণঅভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানা ও সরকারি দপ্তর থেকে লুট হওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান শুরু করেছে র‍্যাব। লুট হওয়া অস্ত্রের সন্ধান দিতে পারলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে র‍্যাব-৮।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-৮-এর মিডিয়া সেল থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৮-এর মিডিয়া অফিসার ও লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন থানা ও সরকারি দপ্তর থেকে লুট হওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে কঠোর অবস্থানে রয়েছে র‍্যাব-৮। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্রের অপব্যবহার রোধে এসব অস্ত্র উদ্ধারে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

র‍্যাব জানায়, লুণ্ঠিত ও হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদের অবস্থান সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার দেওয়া হবে।

র‍্যাব-৮-এর পক্ষ থেকে জানানো হয়েছে, লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান আগামী ১৫ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। অস্ত্র ও গোলাবারুদের অবস্থান সম্পর্কে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

এ ছাড়া ঘরে বসেই যাতে নাগরিকরা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিতে পারেন, সে জন্য বিশেষ হটলাইন ও যোগাযোগের মাধ্যম চালু করেছে র‍্যাব-৮। সরাসরি ০১৭৭৭ ৭১১ ৪৪১, ০১৭৭৭ ৭১১ ৪৪২, ০১৭৭৭ ৭১১ ৪৪৩ ও ০১৭৭৭৭ ১১৪ ৪৪ নম্বরে কল করে তথ্য দেওয়া যাবে।

এছাড়া এসব নম্বরে WhatsApp, imo, Telegram ও Viber-এর মাধ্যমে মেসেজ, অডিও বা ভিডিও পাঠিয়েও তথ্য জানানো যাবে। পাশাপাশি টোল-ফ্রি নম্বর ১২৫৫৬ ৬৯৯ ৯৯৯-এ কল করেও তথ্য দেওয়ার সুযোগ রয়েছে।

র‍্যাব-৮-এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি বলেন, ‘দেশের সচেতন নাগরিকরা দেশপ্রেম ও সামাজিক নিরাপত্তার স্বার্থে স্বতঃস্ফূর্তভাবে লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন বলে তারা আশা করছেন।’

তিনি বলেন, ‘যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে র‍্যাব-৮-এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews