1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে প্রধান শিক্ষকদের সক্রিয় ভূমিকা অপরিহার্য- পটুয়াখালীতে শিক্ষাবোর্ড চেয়ারম্যান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে প্রধান শিক্ষকদের সক্রিয় ভূমিকা অপরিহার্য- পটুয়াখালীতে শিক্ষাবোর্ড চেয়ারম্যান

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩৫ 0 বার সংবাদি দেখেছে
31

নিজস্ব প্রতিবেদক

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী পটুয়াখালীর ৮টি উপজেলার নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় শিক্ষার গুণগত মান উন্নয়নে একগুচ্ছ দিকনির্দেশনা প্রদান করেন।

১২ জুলাই পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি বলেন- শিক্ষার মূল শক্তি হচ্ছে শিক্ষক। একজন প্রধান শিক্ষক যদি সৎ, দায়িত্বশীল ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করেন, তবে সেই বিদ্যালয়ের শিক্ষা মান স্বয়ংক্রিয়ভাবে উন্নত হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে আপনারাই সবচেয়ে বড় ভূমিকা রাখেন।

তিনি আরও বলেন- বর্তমান বিশ্বে প্রতিযোগিতা দিনদিন বেড়ে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইমুখী না করে তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও প্রযুক্তি-নির্ভর দক্ষতায় গড়ে তুলতে হবে। প্রতিটি বিদ্যালয়ের পরিবেশকে শিক্ষার্থী–বান্ধব ও নিরাপদ রাখতে হবে।

চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী উপস্থিত প্রধান শিক্ষকদের উদ্দেশে গুরুত্ব দিয়ে আরও বলেন- শিক্ষাবোর্ড সবসময় বিদ্যালয়গুলোর পাশে রয়েছে। বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, পরীক্ষা–মূল্যায়ন, উপস্থিতি ও পাঠদানের বিষয়গুলোতে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।

সভায় বরিশাল বিভাগের অতিরিক্ত ডিআইজি জনাব নাজমুল হক, বরিশাল শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর রফিকুল ইসলাম খান, উপ-বিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ কামরুজ্জামান কামাল, উপসচিব আবুল বাসারসহ পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews