1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে জলবায়ুর কষাঘাত, বিপন্ন উপকূলের জীবন প্ল্যান বহির্ভূত গভীর নলকূপ বসানোর চেষ্টা, মালামাল জব্দ বরিশাল জেলা আইনজীবী সমিতিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া দৌলতখানে স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার, হাসপাতালে ভিকটিমের পাশে পুলিশ সুপার বোরহানউদ্দিনে শিশু ইসমাইল হত্যা মামলায় যুবক গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙনের মুখে ৮ বছরের সংসার কুয়াকাটায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে টাকা হাতানোর চেষ্টা, যুবকের এক মাসের কারাদণ্ড সুন্দরবনে জলবায়ুর কষাঘাত, বিপন্ন উপকূলের জীবন পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ৬৬ বছরেও ইটের টুকরো পড়েনি যে সড়কে

শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু

  • প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক :

বরিশালের সর্ববৃহৎ চিকিৎসাকেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালনা কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। শিক্ষা, সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্বকে কমিটিতে অন্তর্ভুক্ত করায় হাসপাতাল ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ২০ আগস্ট শেবাচিম হাসপাতালের পরিচালক ও পরিচালনা কমিটির সদস্য সচিব ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর স্বাক্ষরিত অফিস আদেশে অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুকে পরিচালনা কমিটির সদস্য মনোনীত করা হয়।

নতুন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। এর আগে গত ১০ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করা হয়।

অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি।

শিক্ষাজীবন শেষে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হন। মেহেন্দিগঞ্জ একতা কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করার পরবর্তীতে মুলাদী আরিফ মাহমুদ কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখেন।

শিক্ষাজীবন থেকেই লেখালেখির সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমিনুল ইসলাম খসরু। দীর্ঘদিন জাতীয় দৈনিক সংগ্রামের সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা করেছেন।

বর্তমানে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রধান সম্পাদক ও জনপ্রিয় সাহিত্য পত্রিকা মুক্তবুলি’র প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। তিনি বরিশাল প্রেসক্লাবের কার্যকরী কমিটির বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেন।

প্রেসক্লাবের বিভিন্ন নির্বাচনে একাধিকবার সহ-সভাপতি নির্বাচিত হন তিনি। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বরিশাল

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews