1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সরকারি কর্মচারী আইন মেনে দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে- বরিশালে উপসচিব মোঃ আঃ কুদদূস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

সরকারি কর্মচারী আইন মেনে দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে- বরিশালে উপসচিব মোঃ আঃ কুদদূস

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৮ 0 বার সংবাদি দেখেছে
23

নিজস্ব প্রতিবেদক

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে সরকারি কর্মচারী আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ আঃ কুদদূস।

আলোচনায় তিনি বলেন, সরকারি কর্মচারী আইন মেনে সঠিকভাবে দায়িত্ব পালন করলে প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধি পায়। শিক্ষক-কর্মকর্তাদের আইনি কাঠামো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। প্রশাসনিক কাজে শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষা বোর্ডের কার্যক্রম মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনবে। কর্মশালায় বোর্ডের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews