1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাংবাদিকের বুম কেড়ে নেওয়া সেই কনস্টেবলকে প্রত্যাহার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সাংবাদিকের বুম কেড়ে নেওয়া সেই কনস্টেবলকে প্রত্যাহার

  • প্রকাশিত : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৩৫৯ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে লাইভ চলাকালে এক সাংবাদিকের বুম কেড়ে নেওয়া সেই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মো. শাহিনুর রহমান নামের ওই কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

আজ সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে নাগরিক টিভির সাংবাদিক বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় কনস্টেবল মো. শাহিনুর রহমান সাংবাদিকের বুম কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটায়। বিষয়টি ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে অবহিত করলে অপেশাদার আচরণ করায় কনস্টেবল মো. শাহিনুর রহমানের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।

অভিযুক্ত কনস্টেবল মো. শাহিনুর রহমানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন মো. ফারুক হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews