
রতন চন্দ্রপুর গ্রামের নিতেন্দ্রনাথ রায়ের ছেলে। মঙ্গলবার ভোরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রপুর বড়বাড়ী সীমান্ত এলাকার ৯১৩ নম্বর মেইন পিলার থেকে তাকে ধরে নিয়ে যায়।
স্থানীয় লোকজন ও বিজিবি সূত্রে জানা যায়, রতন চন্দ্র রায়সহ কয়েকজন ভারতের ৯১৩ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে গরু আনার সময় ভারতের-৭৫ বিএসএফ সিতাই ক্যাম্পের টহল দল রতন চন্দ্রকে আটক করে কুচবিহার জেলার সিতাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
১৫-বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম বলেন, এক বাংলাদেশি যুবককে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
Leave a Reply