1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাতের কবজি বিচ্ছিন্ন করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৭ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

হাতের কবজি বিচ্ছিন্ন করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৭

  • প্রকাশিত : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৫ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে যুবকের কবজি বিচ্ছিন্ন করে ভিডিও ভাইরাল করার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ শনিবার র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

র‍্যাব বলছে, গতকাল শুক্রবার ঢাকা এবং বাগেরহাট থেকে এই সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম জানানো হয়েছে। তারা হলেন- রাফাত, তুষার ও আহমেদ।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বলেন, সম্প্রতি মোহাম্মদপুরে আরমান নামের এক ব্যক্তির হাতের কবজি বিচ্ছিন্ন করে সন্ত্রাসীরা। এ সময় কবজি বিচ্ছিন্নের ভিডিও ধারণ করে তারা ফেসবুকে ভাইরাল করে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ঘটনাটির নিয়ে সিসিটিভির একটি ভিডিও পাঠিয়েছে র‍্যাব। এতে দেখা যায়, প্রকাশ্যে এক ব্যক্তিকে ধারালো চাপাতি দিয়ে দুজন মিলে কোপাচ্ছে। পরে তারা চলে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews