1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অকর্মা বলে ৫ ছেলেকে বিয়ে দেন না বাবা! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

অকর্মা বলে ৫ ছেলেকে বিয়ে দেন না বাবা!

  • প্রকাশিত : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৫৯১ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন প্রতিবেদক // গ্রামের বিত্তবান বড় বাড়ি, সবার কাছে পরিচিত সরকার বাড়ি হিসেবে। সরকার বাড়ির শাসনকর্তা বজলুর রহমান ওরফে বোঁচা সরকার। স্ত্রী বিয়োগ হয়েছে বেশ কয়েক বছর আগে। বর্তমানে বাড়িতে আছে পাঁচ ছেলে ও বিধবা এক বোন। তিন মেয়েকে যথাসময়ে বিয়ে দিয়েছেন। কিন্তু ছেলেদের বিয়ের বয়স পার হয়ে যাওয়ার পরও কাউকে বিয়ে দেননি তিনি।

এ নিয়ে ছেলেদের হতাশা, ক্ষোভ থাকলেও বাবার কথার বাইরে কিছু করার সাহস নেই কারও। কারণ সব ছেলেই অকর্মা। বোঁচা সরকার তাদেরকে পড়াশোনা করাননি। জমি-জমা, সম্পত্তি যা আছে তা দিয়েই সবার জীবন চলে যাবে, তাই কষ্ট করে ছেলেদের পড়াশোনা করতে দেননি বাবা। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘পিতা বনাম পুত্র গং’।

বৃন্দাবন দাশের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, প্রাণ রায়, মৌসুমী হামিদ, আজিজুল হাকিম, শাহনাজ খুশী, আরফান, শিরিন আলম, আশরাফুল আশীষ, মাসুম বাশার, শেলী আহসান প্রমুখ।

নির্মাতা সকাল আহমেদ জানান, এতে বাবা-ছেলের দ্বন্দ্ব নিয়ে গল্প এগুবে। ‘পিতা বনাম পুত্র গং’ প্রচার হবে আজ সোমবার থেকে প্রতি রোব, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে মাছরাঙা টিভিতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews