1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অভিনেত্রী শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী ধর্ষণ মামলায় গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

অভিনেত্রী শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী ধর্ষণ মামলায় গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায়কে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ। তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী তরুণী ও অর্ঘ্য মুখোপাধ্যায় একই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে কাজ করতেন। অভিযোগ অনুযায়ী, গত ১২ এপ্রিল অর্ঘ্যের বাড়িতে গেলে তিনি ওই তরুণীকে ধর্ষণ করেন।

ঘটনার প্রায় আড়াই মাস পর, গত ২৭ জুন ভুক্তভোগী চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রোববার (১২ জুলাই) অর্ঘ্য মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানান, ২০২৪ সাল থেকে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান তার দৈনন্দিন কাজের সময়সূচি দেখভালের দায়িত্বে রয়েছে। সেই সূত্রেই অর্ঘ্য মুখোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল।

 

তিনি লিখেছেন, “এখন জানতে পেরেছি, ওই ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। বিষয়টি আমাকে অত্যন্ত অস্বস্তিতে ফেলেছে। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। এ ঘটনার পর ভবিষ্যতে কোনোভাবেই তার সঙ্গে কাজ করতে চাই না। বিষয়টি সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকেও জানিয়েছি।”

 

অন্যদিকে, অভিযুক্তের আইনজীবী শঙ্খজিৎ লাল মিত্র দাবি করেছেন, অভিযোগকারী তরুণী ও অর্ঘ্য মুখোপাধ্যায়ের দীর্ঘদিনের পরিচয় ছিল। তার ভাষ্য, ব্যক্তিগত সম্পর্কের জেরেই এ অভিযোগ করা হয়েছে।

 

মামলার তদন্ত চলমান রয়েছে। অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ বিচারাধীন হিসেবে বিবেচিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews