1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অর্ধনগ্ন অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

অর্ধনগ্ন অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২১১ 0 বার সংবাদি দেখেছে
সাভার প্রতিনিধি // সাভারের আশুলিয়ায় একটি পরিত্যক্ত বাড়ির পাশের জঙ্গল থেকে পারভিন (৪০) এক নারীর মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পারভিন লক্ষ্মীপুরের বাসিন্দা বলে জানা গেছে। বুধবার আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সবুর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গণবিশ্ববিদ্যালয়ের পেছনে ফুলেরটেক এলাকায় মো. আশিক নামে এক ব্যক্তির মালিকানাধীন পরিত্যক্ত বাড়ির পাশের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সবুর খান জানান, বুধবার রাতে জঙ্গল থেকে উৎকট গন্ধ বের হলে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে সংবাদ দেয়। অর্ধনগ্ন অবস্থায় থাকা নারীর মুখ ওড়না দিয়ে বাঁধা ছিল। তার মুখ ও পায়ে আঘাতের চিহ্নও ছিল। মরদেহটি দু-তিন দিন জঙ্গলে পড়ে থাকায় পচন ধরেছে। এ কারণে শুরুতে পরিচয় শনাক্ত করা যায়নি। পরে পিবিআই টিম এসে প্রযুক্তির মাধ্যমে মরদেহটির পরিচয় শনাক্ত করে।

তিনি আরও জানান, বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews