1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে গলায় ফাঁস নিলো জয়নব - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নির্বাচিত হলেন মইনুদ্দিন নাসির রুবেল শাতলা পশ্চিম চাতলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ভর্তি কার্যক্রম শুরু পরকীয়া সম্পর্কের জেরে হত্যাকাণ্ড, র‍্যাবের হাতে মূলহোতা আটক মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বাগেরহাট জেলা হাসপাতালে দেড় বছর পর আবারও চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা পাটগাতী-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে বাঁশের হাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি খুলনা-বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘট এক মাসের জন্য স্থগিত সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে গলায় ফাঁস নিলো জয়নব

  • প্রকাশিত : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৪৪২ 0 বার সংবাদি দেখেছে

লালমোহন (ভোলা) প্রতিনিধি // ভোলার লালমোহনে মোসা. জয়নব বিবি (২১) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকা থেকে ওই তরুণীর বসতঘর থেকে লাশ উদ্ধার করা হয়। সে চেয়ারম্যান বাজার এলাকার আব্দুল বারীর মেয়ে।

মৃত জয়নবের মা খালেদা বেগম জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিল জয়নব। কিছু খেতে পারছিল না সে। অসুস্থতার জন্য প্রায় সময়ই চিৎকার করতো জয়নব। সকালে তাকে ঘরে রেখে কবিরাজের কাছে যাই চিকিৎসার জন্য। এরপর এসে দেখি ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে সে। আমাদের ধারণ অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরেই গলায় ফাঁস দিয়েছে জয়নব।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃত জয়নবের লাশ উদ্ধার করে থানায় আনে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরে লাশের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews