1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘আগস্টে সারাদেশে কঠোর নিরাপত্তা, সামাজিকমাধ্যমে গোয়েন্দা নজরদারি’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিসিসিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল উজিরপুরে ব্র‍্যাক এর উদ্যোগে বিনামূল্যে উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ কাজিরহাটে ভাই-বোনকে ঘিরে গুরুতর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গৌরনদী উপজেলার মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আসিফ আটক বাবুগঞ্জ উপজেলা এনসিপির ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বরিশাল নগরীর উন্নয়ন কাজ পরিদর্শনে সিটি প্রশাসক শিরীন, স্থানীয়দের সঙ্গে মতবিনিময়

‘আগস্টে সারাদেশে কঠোর নিরাপত্তা, সামাজিকমাধ্যমে গোয়েন্দা নজরদারি’

  • প্রকাশিত : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৬৩৩ 0 বার সংবাদি দেখেছে

আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, রাজধানীর বনানী কবরস্থান ও টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিস্থলসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার (৩১ জুলাই) সচিবালয়ে জাতীয় শোক দিবসের আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট এরপর দেশে এ পর্যন্ত যত নাশকতার ঘটনা ঘটেছে, তার অধিকাংশই আগস্ট মাসে হয়েছে। আর এই বিষয়টি বিবেচনায় নিয়ে মাসজুড়ে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তাবলয় তৈরি করা হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সামাজিক যোগাযোগমাধ্যমে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যাতে কেউ কোনোরকম অপপ্রচার চালাতে না পারে সে জন্য গোয়েন্দারা তৎপর থাকবে।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল, তারা নির্বাচনে যাবে কি যাবে না, সেটা তাদের নিজস্ব ব্যাপার। তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সহ্য করা হবে না। তিনি বলেন, তারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করবে সেখানে কোনো বাধা থাকবে না। কিন্তু রাস্তাঘাট দখল করে আন্দোলন করবে, জানমালের ক্ষতি করবে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। বিএনপিকে জনবিচ্ছিন্ন দল অভিহিত করে মন্ত্রী আরও বলেন, বিএনপির ডাকে এখন জনগণ সাড়া দেবে না, জনগণ তাদের ডাকে পেছনে ফেলে আসা অন্ধকারের দিকে ফিরে যাবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews