1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৪০৩ 0 বার সংবাদি দেখেছে
লক্ষ্মীপুর প্রতিনিধি // লক্ষ্মীপুরের রামগতিতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃত ছাত্রের নাম নাবিল হোসেন।

শনিবার সকাল ৭টার দিকে উপজেলার চররমিজ ইউনিয়নের চররমিজ গ্রামের ফরাজি বাড়িতে এ ঘটে। নাবিল একই বাড়ির মুরাদ উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাবিল একটি বৈদ্যুতিক খুঁটিতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে ওঠে। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে সে খুঁটি থেকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্র মারা গেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেছি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews