
আজ শুক্রবার বিকেলে মাহমুদপুর গ্রামের সোনাপাতিল বিলে এ ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি। আহত দুজনকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে এবং আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।’