1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৫

  • প্রকাশিত : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২৪০ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // গত একদিনে সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

করোনায় এ পর্যন্ত সারাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৪২৩ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ১৫২ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ৪ হাজার ৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৫৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৮৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ।

এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ৫০৯ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ

গত ২৪ ঘণ্টায় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে কারও নমুনা পরীক্ষা করা হয়নি। এছাড়া হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ ভর্তি হয়নি। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে কেউ হাসপাতাল ছেড়ে যায়নি।

উল্লেখ্য, কোভিড ও নন কোভিড রোগীদের সম্পূর্ণ পৃথক চিকিৎসার ব্যবস্থা রয়েছে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে। এমনকি দুটি বিভাগের চিকিৎসক, নার্সসহ কর্মরত প্রত্যেকের আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। করোনা চিকিৎসা ছাড়া অন্য সকল চিকিৎসা সেবা কার্যক্রম আগের মতই চলমান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews