1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কলাবাগানে এসএসসি পরীক্ষার্থী নিহত, ছোট ভাই আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে কৃষক-খেতমজুর ও পানচাষিদের ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান উজিরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে হিন্দুর বাড়ি ঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১ উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাংবাদিকদের সঙ্গে এমপি সান্টুর সৌজন্য সাক্ষাৎ উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু রাজাপুরে প্রধান শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের মানববন্ধন, অভিযোগ নিয়ে বিতর্ক কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির ‌‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়া হামজার বিতর্কিত লালকার্ড, হারল শেফিল্ডও ভোলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর ভিড়  পায়রা নদীতে চোর-পুলিশ খেলা, থামছে না মা-ইলিশ নিধন

কলাবাগানে এসএসসি পরীক্ষার্থী নিহত, ছোট ভাই আটক

  • প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১১৮ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর কলাবাগান থানা এলাকায় ‘ভারী বস্তুর’ আঘাতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে রোববার (৩১ মে) রাতে কলাবাগান এলাকার একটি বাসায়। নিহত শিক্ষার্থী (১৭) রাজধানীর একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) সামছুল হক সুমন বলেন, তিনি জানতে পেরেছেন, গতকাল রাত সাড়ে নয়টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই রাগান্বিত হয়ে একটি ভারী লোহার বস্তু (ডাম্বল) দিয়ে তার বড় ভাইয়ের মাথায় আঘাত করে। এতে বড় ভাই গুরুতর আহত হয়।

এসআই সামছুল হক আরও বলেন, রক্তাক্ত অবস্থায় বড় ভাইকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ছোট ভাইকে (১৬) আটক করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews