1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম

  • প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮৩ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার // ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন সারদল গ্রামে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (১৫ এপ্রিল ) বিকেল আনুমানিক ৫:৩০ এর সময় হাওলাদার বাড়ি নিজ বসত ঘরে ঢুকে এ হামলার ঘটনা ঘটে। আহত সাদিয়া আক্তার (৩৩) হলেন সারদল গ্রামের সৌদি প্রবাসী মোঃ সোহাগ হাওলাদারের স্ত্রী। আহত সাদিয়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহত সাদিয়া জানান ৬/৭ মাস আগে থেকে একই গ্রামের খোকন হাওলাদার (ওই ওয়ার্ড বি এন পি’র সভাপতি) তার নিজস্ব প্রভাব খাটিয়ে সাদিয়াকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। সাদিয়া খোকননের কুপ্রস্তাবে রাজি না হলে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে হেনস্থ করতেন ও তার প্রস্তাবে রাজি না হলে তাকে মেরে ফেলার হুমকি ও প্রদান করেন। খোকন হাওলাদার তার সকল প্রচেষ্টায় ব্যর্থ হলে তার ছেলে তামিম হাওলাদার কে সাদিয়ার পেছনে লেলিয়ে দেন। তামিম তার চাচাতো ভাই তাকে সাথে নিয়ে সাদিয়ার বাড়িতে কয়েকবার হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এমনকি সাদিয়ার ঘরে আগুন পর্যন্ত দেওয়ার অভিযোগ নলছিটি থানায় একটি জিডি করা হয়েছে। ঘটনার দিন বাড়িতে কোন লোকজন না থাকায় তামিম ও তার চাচাতো ভাই তাকিন ছাদিয়ার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায় এতে ব্যর্থ হলে সাদিয়াকে লাঠি দিয়ে বেদর পিটায় ও হত্যার উদ্দেশ্যে চাকু দিয়ে মাথায় কোপ দে। তার চিৎকার শুনে সাদিয়ার দুই মেয়ে সারা ও সালিফা এগিয়ে আসলে তাদের কেও পিটিয়ে গুরুতর জখম করে। এতেও খেন্ত না হয়ে সাদিয়ার ঘর দুয়ার ভাঙচুর করে ঘরে থাকা নগদ ক্যাশ ২ লক্ষ টাকা ও তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। আর বলে এই বিষয়ে আইনি প্রক্রিয়ায় গেলে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে চলে যায়। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সাদিয়ার প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত কারীদের দ্রুত বিচারের আওতায় আনার আকুল আবেদন জানান। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews