1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটে শিক্ষার্থীর আত্মহত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কাজিরহাটে শিক্ষার্থীর আত্মহত্যা উজিরপুরে সাংবাদিক সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উজিরপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস পালিত, প্রেসক্লাবের উদ্যোগে ছাত্র সমাবেশ ‘ভিডিও করলে মোবাইল থাকত না’, শ্রমিক আন্দোলনে সাংবাদিকদের হুমকি বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার বরিশাল মহানগর পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬

কাজিরহাটে শিক্ষার্থীর আত্মহত্যা

  • প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২২ 0 বার সংবাদি দেখেছে

রাসেল কবির, বরিশাল // কাজিরহাট থানার ১ নং আন্দার মানিক ইউনিয়নের পূর্ব ভঙ্গা গ্রামের ৬ নং ওয়ার্ডের প্রবাসী রবিন ওরফে রুহুল আমিন হাওলাদারের কন্যা আন্দার মানিক মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণী শিক্ষার্থী মিলি (১৫) গতকাল শনিবার ২১ ইং নভেম্বর রাত আনুমানিক ১০ ঘটিকার সময় মা মোকছেনুর বেগম কন্যা মিলি কে লেখা পড়ার বিষয় নিয়ে গালিগালাজ করেন। মিলি মায়ের গালিগালাজ সইতে না পেরে অভিমান করে রাত্রে খাওয়া দাওয়া না করে মিলি তার রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় । মিলির মা মোকছে নূর বেগম মিলি কে রাতের খাবার খেতে না ডেকে মা ঘুমিয়ে পড়ে । ২২ ইং নভেম্বর রোজ রবিবার সকাল অনুমান ৭ ঘটিকায় মিলির মা মোকছেনুর বেগম তাহার মেয়ে মিলিকে প্রাইভেট পড়ার জন্য ডাকাডাকি করে । মিলি দরজা না খোলাতে ডাক চিৎকার দিয়ে পাশের বাড়ির লোকজন নিয়ে আসেন। লোকজনেরা এসে মিলিকে ডাকাডাকি করে একপর্যায়ে তাহারা জালানার গ্লাস ভেঙ্গে দেখে মিলি জালানার গ্রিলের পশ্চিম পাশে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যু অবস্থায় ঝুলে আছে।এ ব্যাপারে কথা হয় মিলির মা মোকছেনুর বেগমের সাথে তিনি জানান আমার মেয়ে মিলি ২১ইং নভেম্বর রাত্র ১০ ঘটিকা থেকে ২২ ইং নভেম্বর রোজ রবিবার সকাল ৭ ঘটিকার মধ্য যেকোনো সময় আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে। এ বিষয়টি কাজিরহাট থানায় মোবাইল ফোনের মধ্যে সংবাদ দিলে কাজীরহাট থানা এস আই আলমগীর হোসেন সহ সঙ্গীয় ফোর্স বাড়িতে আসেন। অবশেষে মিলির লাশ সূরাতাল করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই ব্যাপারে মিলির ফুফু বাদী হয়ে কাজিরহাট থানাযএকটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews