1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুয়াকাটা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন। - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন।

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৮২ 0 বার সংবাদি দেখেছে
Untitled design - 1

আব্দুল কাইয়ুম, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পর্যটন নগরী কুয়াকাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি – ২০২৪-২৬ গঠন করা হয়েছে। আনোয়ার হোসেন আনু (ভোরের কাগজও এস এ টিভি ) সভাপতি ও  হোসাইন আমির (মানব জমিন ও বিজয় টিভি ) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে আনন্দমুখর পরিবেশে দ্বি-বার্ষিক সাধারন সভা -২০২৪ অনুষ্ঠিত হয়।

সাধারণ সভা শেষে বিকেল প্রেস ক্লাবের সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি হিসেবে ৩ জন ও সাধারণ সম্পাদক হিসেবে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোট ১৬ জন ভোটার ভোট প্রদান করেন।

এছাড়া আলোচনার মাধ্যমে সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ কুদ্দুচ মাহমুদ, সহ-সভাপতি পদে ইছাহাক শেখ ও যুগ্ম সম্পাদক পদে সাইদুর রহমান মনোনীত হয়।

কুয়াকাটা প্রসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি নাসির উদ্দিন বিপ্লব (যুগান্তর, একুশে টিভি) বলেন, চতুর্থ বারের মতো এবং (দু’বছর মেয়াদ) টানা চার বছর পর সভাপতির পদ থেকে আগামী ২০ জুলাই ২০২৪ বিদায় নিতে চলেছি। নবনির্বাচিত সভাপতি  এবং সাধারণ সম্পাদকa কে অভিনন্দন। কুয়াকাটা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী টানা দুই মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকার পর তৃতীয় মেয়াদে নির্বাচন করা যায় না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews