1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কোনও ষড়যন্ত্রই দেশের অগ্রযাত্রা থামাতে পারবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কোনও ষড়যন্ত্রই দেশের অগ্রযাত্রা থামাতে পারবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৯৫ 0 বার সংবাদি দেখেছে
কোন সড়যন্ত্র-চক্রান্তই দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আগামীতেও তার হাত ধরে এগিয়ে যাবে উন্নয়নের উচ্চ শিখরে। এমন মন্ত্রব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি ।
শুক্রবার (৭ অক্টোবর) সকালে বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জি আর চাল, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ, অসহায় ও অতিদরিদ্রদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও অর্থ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীয়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে শতাধিক অসহায় অতি দারিদ্রদের মাঝে বিতরন করা হয়।
পানি সম্পদ প্রতিমন্ত্রী আরো বলেন, গরীব ও এতিমের টাকা মেরে খাওয়া ওই সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়া এবং তার ছেলে তারেক জিয়া দূর্নীতিতে অর্নাস ও মানি লন্ডারিংয়ে মাস্টার্স করে সাজাপ্রাপ্ত আসামী হয়ে বিদেশে পালিয়ে আছেন। এদেশের মানুষ তাদের আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে লক্ষ লক্ষ গৃহহীন মানুষ ঘর পেতেন না। ফোর লেন, মেট্রোরেল হতো না এবং বাংলাদেশের মানুষ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাড়াতে পারতেন না। শেখ হাসিনা যদি না থাকতো তাহলে বরিশালের কীর্তণখোলা নদী ভাঙন থেকে রক্ষা পেত না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গরীব ও সাধারণ মানুষের জন্য কাজ করছেন। তিনি মাদার অফ হিউম্যানিটি হিসেবে সারা বিশ্বে প্রতিষ্ঠিত। বিএনপি যতোই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, কোন ষড়যন্ত্র চক্রান্তই অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারবে না।
এসময় বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বরিশাল সিটিতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ অসহায় হতদরিদ্রদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি ।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃমনিরুজ্জামান এর  সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল সিটি কর্পোরেশন এর ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews