1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গরু চুরির মামলায় জামিন পেলেন সেই ছাত্রলীগ নেত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গরু চুরির মামলায় জামিন পেলেন সেই ছাত্রলীগ নেত্রী

  • প্রকাশিত : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৪২৭ 0 বার সংবাদি দেখেছে
আদালত প্রতিবেদক // গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেত্রী (বহিষ্কৃত) বাবলী আক্তারের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান এ জামিন মঞ্জুরের আদেশ দেন।

আজ সোমবার জামিন হওয়ার বিষয়টি ধামরাই থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই ইলা মনি নিশ্চিত করেছেন।

মামলা থেকে জানা যায়, সম্প্রতি ধামরাইয়ে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। যে ঘটনাগুলোতে ভুক্তভোগীরা মামলাও করেন। এই গরু চুরির মামলাগুলোর তদন্তে নামে পুলিশ। সেই তদন্তে এই ছাত্রলীগ নেত্রীর সম্পৃক্ততা বেরিয়ে আসে। এরপর গত ২ নভেম্বর ভোরে সাভার পৌরসভা এলাকার নয়াবাড়ি থেকে বাবলী আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

গত ৬ নভেম্বর ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তার জামিন নামঞ্জুর হয়। এরপর ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে জামিন চেয়ে আবেদন করেন বুবলী।

বাবলী আক্তার সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহসভাপতি। এ ছাড়া তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews