1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা

  • প্রকাশিত : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২২৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের মাহিলাড়া মঠে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সুসজ্জিত রথে করে শত শত ভক্তবৃন্দ রশি দিয়ে রথ টেনে এ পূণ্য তীর্থে নিজেদের সম্পৃক্ত করে। রথযাত্রাটি মাহিলাড়া মঠ থেকে মাহিলাড়া বাজারে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পূণরায় মঠে এসে শেষ হয়।

এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মনিরুন নাহার মেরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ও ইউপি সদস্য হাসান আল মামুন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews