1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা কেড়ে নিল ওসির প্রাণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা কেড়ে নিল ওসির প্রাণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৫ 0 বার সংবাদি দেখেছে
দুই বোন, বোনদের তিন ছেলেমেয়ে এবং নিজের ছেলেকে নিয়ে কুষ্টিয়া থেকে বান্দরবান ঘুরতে যাচ্ছিলেন পুলিশ পরিদর্শক এস এম জাহিদ ইকবাল। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টের সাথে ধাক্কা লাগে।

এতে গাড়িতে থাকা পুলিশ পরিদর্শক জাহিদ ইকবাল ঘটনাস্থলে নিহত হন। আর মাইক্রোবাসে থাকা তার পরিবারের অন্য সদস্যরা গুরুতর আহত হয়।

আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাদাত হোসেন জানান, চুয়াডাঙ্গা জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক এস এম জাহিদ ইকবাল পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসে ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। সকাল সাড়ে ৭টার দিকে ছোট কমলদহ এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে উল্টে যায়।

হাইওয়ে পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় জাহিদ ইকবালকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন জাহিদ ইকবাল। বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী কুষ্টিয়া জেলা পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। অবশ্য তিনি ওই মাইক্রোবাসে ছিলেন না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews