এসময় সংঘর্ষের উভয় পক্ষের ৮ নেতাকর্মী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে রাশেদ নামের একজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতেরা চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মেলেটারী অভিযোগ করে বলেন, ‘সোমবার রাতে বাজারে আমার কর্মীদের নিয়ে নির্বাচনি গণসংযোগ করি। এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মীরা গণসংযোগে বাধা দেন। আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমার ছেলে জাকির হোসেনসহ সাত কর্মী আহত হয়েছেন।’
অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুরে আলম মাস্টার অভিযোগ করে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা আমার নির্বাচনি অফিসে ঢুকে কাঠের তৈরি নৌকা ও আসবাবপত্র ফেলে দেয়। আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে। পরে আমার কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর বহিরাগত কর্মীদের ধাওয়া করে তাড়িয়ে দেয়।’
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় উভয় চেয়ারম্যান প্রার্থী পাণ্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। পরিস্থিতি শান্ত রয়েছে।’









Leave a Reply