1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চলন্তবাসে ধর্ষণচেষ্টা মামলায় বাসচালককে ৫ বছর কারাদণ্ড - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

চলন্তবাসে ধর্ষণচেষ্টা মামলায় বাসচালককে ৫ বছর কারাদণ্ড

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২১১ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // সুনামগঞ্জের দিরাইয়ে চলন্তবাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় বাসচালক শহীদ মিয়াকে ৫ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় দেন।

২০২০ সালের ২৬ ডিসেম্বর সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী কলেজছাত্রী। দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে এসে যাত্রীবাহী বাসে একা হয়ে যান ওই ছাত্রী। অন্য যাত্রীরা নেমে যায়। এ সময় চালক ও হেলপার কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। নিজেকে বাঁচাতে ওই ছাত্রী চলন্ত বাস থেকেই লাফিয়ে পড়েন। স্থানীয়রা তাকে সড়কের পাশ থেকে আহত অবস্থায় উদ্ধার করে দিরাই হাসপাতালে নেন। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করে।

ওইদিন রাতেই ছাত্রীর বাবা বাদী হয়ে বাসের চালক শহীদ মিয়া ও হেলপার রশিদ আহমদসহ তিনজনকে আসামি করে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। ওই ছাত্রী সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ২২ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন।

এ ঘটনায় শহীদ মিয়াকে সিআইডি পুলিশ সুনামগঞ্জের পুরাতন বাসস্টেশন থেকে গ্রেপ্তার করে। শহীদ মিয়া সিলেটের জালালবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের তৌফিক মিয়ার ছেলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews