1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, যুবক গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ঝালকাঠিতে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৮ 0 বার সংবাদি দেখেছে

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি // ঝালকাঠির রাজাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর ছবি ভাঙচুর ঘটনায় মো. স্বাধীন হাওলাদার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধা ৬টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি বাজার থেকে স্বাধীনসহ দুজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতা পাওয়ায় স্বাধীনকে গ্রেপ্তার এবং অন্যজনকে ছেড়ে দেয়া হয়েছে। গ্রেপ্তার স্বাধীন বদনিকাঠি এলাকার মো. কামরুল হাওলাদারের ছেলে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছবি ভাঙচুরের ঘটনায় রাতেই মঠবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ ২১ জনের নামে মামলা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঠবাড়ি ইউপির ৬নং ওয়ার্ডে উপনির্বাচনকে কেন্দ্র করে বদনিকাঠি বাজারে শুক্রবার সন্ধ্যায় ফুটবল প্রতীকের প্রার্থী মো. মানিক সরদার ও মোড়ক প্রতীকের প্রার্থী মো. তাওহীদুল ইসলাম তাওহীদের বড় ভাই তরিকুল ইসলাম তারিকের মধ্যে কাটাকাটি হয়। পরে দুই পক্ষের লোকজন জড় হলে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ফুটবল প্রতীকের প্রার্থী মানিক সরদারের উপস্থিতে তার লোকজন স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে অফিসে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমির হোসেন আমুর ছবি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভাঙচুরে জড়িত জনতার হাতে আটক স্বাধীন সহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আটক দুইজনের মধ্যে স্বাধীন হাওলাদারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্টতা না পাওয়ায় অপরজনকে ছেড়ে দেয়া হয়েছে।

ওসি আরও জানান, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews