1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে হাত-পা বাঁধা ট্রলার চালককে খাল থেকে জ্যান্ত উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ঝালকাঠিতে হাত-পা বাঁধা ট্রলার চালককে খাল থেকে জ্যান্ত উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৪১৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভিমরুলী গ্রামের দুয়ারী খাল থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় খাল থেকে এক ট্রলারচালককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ আগস্ট) রাত ১১টার দিকে পার্থ হালদার (২৬) নামের এই ট্রলারচালককে উদ্ধার করেন স্থানীয়রা। উদ্ধারের পর তাকে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাত দেড়টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা নিয়ে তার শরীরের অবস্থার উন্নতির দিকে বলে জানিয়েছেন স্বজনরা।

পরিবারের দাবি- ভিমরুলীর ‘পেয়ারা চাষি সমবায় সমিতি’ নামের স্থানীয় একটি এনজিও’র মালিক জীবন কৃষ্ণ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে পার্থকে হত্যার চেষ্টা করছেন।

কীর্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া বরিশালটাইমসকে বলেন, ‘জীবন কৃষ্ণ ট্রলারচালক পার্থের কাছে টাকা পাবেন এ বিষয়টি সত্যি। এর জেরে গত শনিবার জীবন তার ট্রলার আটকায়। তবে পার্থকে কে বা কারা খালে ফেললো সে বিষয়টি এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।’

সজীব আরও বলেন, ‘কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় কয়েকদিন ধরে পার্থের সঙ্গে ঝামেলা চলছিলো জীবনের সঙ্গে। এর বাইরে পার্থর সঙ্গে আর কারও কোনো শত্রুতা নেই।’

পার্থের স্ত্রী সমাপ্তি হালদার বলেন, ‘৬ মাস আগে জীবন কৃষ্ণ বাবুর সমিতি থেকে ১৫ হাজার টাকা ঋণ নেন পার্থ। কিস্তির টাকা শোধ করতে ট্রলার ভাড়া নিয়ে পেয়ারা বাগানে পর্যটকদের ঘুরে দেখানোর কাজ করেন। অভাবের সংসারে দৈনিক অল্প যা আয় হয় তা দিয়েই দিন চলতো। এরমধ্যে কিস্তির টাকা দিতে না পারায় সমিতি থেকে লোকজন প্রতিদিন তাকে মারতে আসতো। তারাই আমার স্বামীকে হত্যার চেষ্টা করেছে।’

পার্থকে উদ্ধার কাজে অংশ নেওয়া সাগর হালদার বলেন, ‘একজন পথচারি হাত-পা বাঁধা অবস্থায় পার্থ হালদারকে দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করি।

সাগর হালদার আরও বলেন, এনজিও মালিক জীবনের সঙ্গে গত শনিবার বিকেলেও তর্ক হয়েছে পার্থের। তারাই তাকে হত্যার চেষ্টা করেছে বলে আমার ধারণা।’

এ দিকে  রাতে থানায় অভিযোগ দিতে পারেনি পার্থের পরিবার। পার্থের বাবা মানসিক ভরসাম্যহীন। দুই বছরের মেয়েকে নিয়ে রাতে থানায় যেতে পারেননি বলে জানান সমাপ্তি হালদার।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ‘এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews