1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডা. মুরাদের নানা অপকর্ম তুলে ধরলেন মাহি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ডা. মুরাদের নানা অপকর্ম তুলে ধরলেন মাহি

  • প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৪ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // আবার উত্তাল সোশ্যাল মিডিয়া, ‘অগ্নি কন্যা’খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। ক’দিন ধরে আওয়ামী লীগের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বেশ কয়েকটি অডিও কল ফাঁস হওয়া এবং নিজের সন্তানের বাবাকে নিয়ে প্রশ্ন তোলায় ভীষণ ক্ষেপেছেন এই অভিনেত্রী। নানা অভিযোগে অতিষ্ঠ হয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন মাহি।

এক ভিডিওবার্তায় ডা. মুরাদ হাসানের সব অভিযোগ তুলে ধরেছেন এই অভিনেত্রী। তার দাবি, শুধু তাকেই নয়, দেশের মিডিয়া অঙ্গনের আরও অনেক নারীকে উত্যক্ত ও হয়রানি করেছেন সাবেক এই প্রতিমন্ত্রী। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অসভ্য মুরাদ ও বিহারীদের গাত্রদাহ। সবাইকে একবার শুনার অনুরোধ জানাচ্ছি, এটা একটা নায়িকা না, একজন মায়ের অনুরোধ।’

ভিডিওতে মাহি বলেন, একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে। অথচ পুরো ঘটনা না বুঝেই অনেকেই তাকে দোষারোপ করছেন।

মাহির ভাষ্য, ‘আপনারা কি এতটুকুও বোঝেন না? অডিওতে তো স্পষ্ট শোনা যাচ্ছে, উনি (ডা. মুরাদ হাসান) বলছেন- “ও তো আমার ফোন ধরবে না।” তার মানে আমি তার ফোন ধরতাম না। আমাকে তিনি আমার ফোনে রিচ করতে পারতেন না বলেই অন্য একজনের ফোন ব্যবহার করে কথা বলেছেন। আমি তো তাকে ব্লক করে রেখেছিলাম।’

তিনি আরও বলেন, ‘অডিওতে উনি (ডা. মুরাদ হাসান) স্পষ্টভাবে বলছেন, “র‍্যাব পাঠাবো, পুলিশ পাঠাবো, এনএসআই পাঠাবো, ডিজিএফআই পাঠাবো।” যদি সম্পর্ক ভালো থাকত, তাহলে কি এসব বলতেন? আমি তাকে এতটাই এড়িয়ে চলতাম যে, আমাকে ধরতে এসবের ভয় দেখাতে হয়েছে।’

অভিনেত্রীর দাবি- বিষয়টি নিয়ে সে সময় তিনি প্রভাবশালী অনেক মানুষের কাছেই সাহায্য চেয়েছিলেন। তিনি বলেন, ‘আমি যাদের চিনতাম, যারা আমাকে সাহায্য করতে পারতেন, সবাইকে জানিয়েছি যে উনি (ডা. মুরাদ হাসান) আমাকে বিরক্ত করছেন, হুমকি দিচ্ছেন। অনেক সহকর্মীও বিষয়টি জানতেন।’

মাহি জানান, কয়েকজন সহকর্মী রাতের বেলায় তাকে ফোন করে ডা. মুরাদের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করতেন। পরে তারা সতর্ক করে বলেন, রাত ১১টার দিকে তাদের ফোন এলে যেন তিনি রিসিভ না করেন, কারণ তখন ডা. মুরাদ তাদের সামনেই থাকতেন।

তিনি বলেন, ‘সবাইকে বলেছি উনি (ডা. মুরাদ হাসান) আমাকে ডিস্টার্ব করছেন। কিন্তু সবাই বলত, উনি তো মন্ত্রী, আমরা কী করব?’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews