1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঢাকার দুই মেয়র পাচ্ছেন মন্ত্রী পদমর্যাদা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গৌরনদীতে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পোস্টার লাগানো বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে AWB নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষক দল নেতা এনামুল হক পার্থের মৃত্যুতে শিরীনের শোক উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধু নিহত উজিরপুরে জমি নিয়ে বিরোধ, গাছ কাটার অভিযোগে থানায় লিখিত অভিযোগ ভোলায় ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক প্রশাসনের দুর্বলতা ও উদাসীনতায় বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে —পীর সাহেব চরমোনাই কাশফুলের রাজ্যে পূজা চেরি, যে বার্তা দিলেন জনসেবার মান উন্নয়নে বরিশাল সিটি করপোরেশনের সভা বরিশালের ৮ কলেজ শিক্ষার্থীশূন্য, অনুমোদন বাতিলের আশঙ্কা

ঢাকার দুই মেয়র পাচ্ছেন মন্ত্রী পদমর্যাদা

  • প্রকাশিত : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৫৩১ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রী পদমর্যাদা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী ও চট্টগ্রাম সিটির মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয়া হবে।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবকে এ-সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

এতে মেয়রদের নামের পাশে মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রদানপূর্বক গেজেট প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

এর আগে ২০১৫ সালে ২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এবং ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হক নির্বাচিত হওয়ার পর ২০১৬ সালের ২১ জুন মন্ত্রীর পদমর্যাদা দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরমধ্যে আনিসুল হক মারা যাওয়ার পর ২০১৯ সালে উপনির্বাচনে বিজয়ী হয়ে ৯ মাস ডিএনসিসির মেয়রের দায়িত্ব পালন করেছিলেন আতিকুল ইসলাম। তখন তিনিও মন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews