1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তফসিল পর্যন্ত আওয়ামী লীগের নতুন কর্মসূচি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

তফসিল পর্যন্ত আওয়ামী লীগের নতুন কর্মসূচি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৮০ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

মঙ্গলবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে এ কর্মসূচি পালনের জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে বিএনপি-জামায়াত যেন হরতাল, অবরোধ ও সমাবেশের নামে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষতি করতে না পারে সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews